Sep 27, 2026
প্রেস বিজ্ঞপ্তি
Building a Complete Agricultural Block Model Using GIS and Remote Sensing শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু ॥ বর্তমান সরকার কৃষি উন্নয়নে তথ্য-প্রযুক্তির ওপর গুরুত্বারোপ করেছে
-উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৭ সেপ্টেম্বর ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভুগোল ও পরিবেশ বিভাগে Building a Complete Agricultural Block Model Using GIS and Remote Sensing শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা আজ শুরু হয়েছে। ভুগোল ও পরিবেশ বিভাগ এবং বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট অফ অগ্রিকালচারাল এক্সটেনশন-এর যৌথ আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালা আজ সকাল সাড়ে দশটায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালায় সরকারের কৃষি মন্ত্রণালয়ের ৭১ জন বিসিএস কৃষি কর্মকর্তা অংশগ্রহণ করেন। ২০ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনকালে উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ জিআইএস শিখন ও প্রশিক্ষণে দেশের মধ্যে পথিকৃত। সরকারের কৃষি মন্ত্রণালয় তাদের কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগকে নির্বাচন করায় উপাচার্য কৃষি মন্ত্রণালয়কে আন্তরিক ধন্যবাদ জানান। উপাচার্য বলেন, বর্তমান সরকার কৃষি উন্নয়নে তথ্য-প্রযুক্তির ওপর গুরুত্বারোপ করেছে। তিনি বলেন, সরকার পরিচালনার দায়িত্বে নিয়োজিত বিএনপির নির্বাচনী ইশতেহারে কৃষি উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের কথা তুলে ধরা হয়েছে। উপাচার্য বলেন, এ প্রশিক্ষণ কর্মশালায় অর্জিত জ্ঞান অংশগ্রহণকারী কর্মকর্তাগণ মাঠ পর্যায়ে কৃষকদের মধ্যে ছড়িয়ে দিবেন। এরফলে কৃষক মাটির গুনাগুন, আবহাওয়া এবং পরিবেশ বিবেচনায় নিয়ে যুৎসই শস্য উৎপাদনে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। উপাচার্য স্বনির্ভর বাংলাদেশ গঠনে বর্তমান সরকারের অভীষ্ট লক্ষ্য অর্জনে কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ কার্যকরী অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। ভুগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য রাখেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, সমাজবিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা, ভুগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. শাহেদুর রশিদ, প্রশিক্ষণ কর্মশালার প্রকল্প পরিচালক কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তা খন্দকার মো. ইফতিখার রাশেদ প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন ভুগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. উবায়দুর রহমান সিদ্দিকী।
এর আগে সকাল সাড়ে নয়টায় উপাচার্য তাঁর নিজ বিভাগ ভুগোল ও পরিবেশ বিভাগে পৌঁছালে বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীগণ তাঁকে স্বাগত ও শুভেচ্ছা জানান। এ সময় বিভাগীয় সভাপতির কক্ষে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলামকে ফুল দিয়ে বরণ করা হয়। উপাচার্য তাঁকে বরণ করার জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং ভুগোল ও পরিবেশ বিভাগ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান বৃদ্ধি এবং সার্বিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নগর উন্নয়ন অধিদপ্তর আয়োজিত ‘টেকসই নগর পরিকল্পনায় তারুণ্যের ভাবনা’শীর্ষক প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন
- টাইমস হায়ার এডুকেশন, র্যাঙ্কিংয়ে দেশসেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।। উপাচার্যের অভিনন্দন
- “Readiness of Jahangirnagar University to Times Higher Education and QS Ranking” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতায় বাংলা বিভাগ চ্যাম্পিয়ন
- Building a Complete Agricultural Block Model Using GIS and Remote Sensing শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু
- নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম-এর যোগদান
- রাস্তার উন্নয়ন কাজ ও শহিদ হাবিবুর রহমান কবির সরণির ভিত্তি প্রস্তরের উদ্বোধন
- Soho Project এর ডিসেমিনেশন মিটিং ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চিটাগংয়ের এর সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউনিকো হসপিটালসের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত