Sep 15, 2026
প্রেস বিজ্ঞপ্তি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চিটাগংয়ের এর সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চিটাগংয়ের (ইউএসটিসি) সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ বেলা চারটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে এ সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা ও ইউএসটিসি’র পক্ষে প্রতিষ্ঠানটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান চুক্তিতে স্বাক্ষর করেন। সমঝোতা স্মারক চুক্তির আওতায় যৌথ গবেষণা, গবেষণা ও ল্যাবরেটরি অবকাঠামো পারস্পরিক ব্যবহার, কর্মশালা, সেমিনার ও চাকরি মেলা আয়োজন, শিক্ষক-ছাত্র বিনিময়, প্রযুক্তিগত আদান প্রদান, প্রকাশনা, প্রশিক্ষণ কর্মশালা, এমএস, এমফিল ও পিএইচডি প্রোগ্রামে সহযোগিতা ইত্যাদির ব্যবস্থা করতে যৌথভাবে কাজ করবে।
সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, জীববিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান, অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, ফার্মেসী বিভাগের অধ্যাপক মাসুম শাহরিয়ার, ইউএসটিসি’র রেজিস্ট্রার দিলিপ কুমার বড়ুয়া, ফার্মাসিউটিক্যাল সায়েন্স অনুষদের ডিন ড. অনিন্দ্য কুমার নাথ, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. জিয়া উদ্দিন, প্রক্টর আব্দুল মোতলেব ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নগর উন্নয়ন অধিদপ্তর আয়োজিত ‘টেকসই নগর পরিকল্পনায় তারুণ্যের ভাবনা’শীর্ষক প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন
- টাইমস হায়ার এডুকেশন, র্যাঙ্কিংয়ে দেশসেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।। উপাচার্যের অভিনন্দন
- “Readiness of Jahangirnagar University to Times Higher Education and QS Ranking” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতায় বাংলা বিভাগ চ্যাম্পিয়ন
- Building a Complete Agricultural Block Model Using GIS and Remote Sensing শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু
- নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম-এর যোগদান
- রাস্তার উন্নয়ন কাজ ও শহিদ হাবিবুর রহমান কবির সরণির ভিত্তি প্রস্তরের উদ্বোধন
- Soho Project এর ডিসেমিনেশন মিটিং ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চিটাগংয়ের এর সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউনিকো হসপিটালসের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত